শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

কৃষি সচিবকে বিএমডিএর ফুলেল শুভেচ্ছা

সংবাদ বিজ্ঞপ্তি ১৯ নভেম্বর ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৯ নভেম্বর ২০২৬ ০৯:৫৮ অপরাহ্ন
কৃষি সচিবকে বিএমডিএর ফুলেল শুভেচ্ছা

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান দুই দিনের সরকারি সফরে রাজশাহীতে এসেছেন। তিনি রাজশাহী ও নওগাঁ অঞ্চলে বিভিন্ন কৃষি কার্যক্রম পরিদর্শন ও কর্মসূচিতে অংশ নিবেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজশাহী শাহমখদুম বিমানবন্দরে পৌছালে ফুলেল শুভেচ্ছা জানান বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম খান।


সফরসূচি অনুযায়ী, কৃষি সচিব রাজশাহী ও নওগাঁ অঞ্চলে কৃষি কার্যক্রম, সার বিতরণ ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ও মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা ও কৃষকদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে।


এসময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব খোরশেদ আলম, মোহাম্মদ এনামুল হক, কামরুল হাসান, উপসচিব মুহাম্মদ শহিদ উল্লাহ, সিনিয়ার সহকারি সচিব মোহাম্মদ আতিকুর রহমানসহ রাজশাহীর কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা। 


বরেন্দ্র অঞ্চলের কৃষি উন্নয়ন, কৃষকের উৎপাদন বৃদ্ধি, কৃষি উপকরণ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে সরকারি কৃষি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার অংশ হিসেবে এ সফর গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন। রাজশাহী ও নওগাঁ অঞ্চলে দুই দিনের সফর শেষে শুক্রবার তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।