শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

রাজশাহীতে অতিথি গ্রুপের বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ১৯ নভেম্বর ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৯ নভেম্বর ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
রাজশাহীতে অতিথি গ্রুপের বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন

রাজশাহীতে অতিথি গ্রুপের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় আলুপট্টি সচ্ছ টাওয়ার ৪র্থ তলায় নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) লায়ন সাইফুল ইসলাম সোহেল  (পিএমজেএফ)। এ ছাড়াও  এসময় আরও উপস্থিত ছিলেন, অতিথি গ্রুপ ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


রাজশাহীতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে অতিথি গ্রুপ। এর ধারাবাহিকতায় আজ সারাদিন ব্যাপি বিশেষ উদ্যোক্তা প্রোগ্রাম ও বিশেষ ট্রেনিং অনুষ্ঠিত হয়।


অতিথি লিমিটেড বাংলাদেশের অনলাইন বুকিং প্ল্যাটফর্মের মাধ্যমে পর্যটন ও তথ্যপ্রযুক্তি খাতে নতুন সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। প্রতিষ্ঠানটির অ্যাপভিত্তিক উদ্যোগের মাধ্যমে হোটেল, রিসোর্ট, অ্যাপার্টমেন্ট ও পরিবহনসহ বিভিন্ন বুকিং সেবা সহজলভ্য করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার প্রত্যয়ে কাজ করছে।