শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

পুঠিয়ার বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

পুঠিয়া প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
পুঠিয়ার বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পরে বানেশ্বর ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। বানেশ্বর ধানহাটা মোড়ের মিলে মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।   


রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের নির্দেশনায় এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের ছেলে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন। 


বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।