শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

রাজশাহী থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

নিজস্ব প্রতিবেদক ১৯ নভেম্বর ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৯ নভেম্বর ২০২৬ ১০:২০ অপরাহ্ন
রাজশাহী থেকে গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত যাচ্ছে না। আপাতত রাজবাড়ীর কালুখালী জংশন পর্যন্ত চলাচল করবে ট্রেনটি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।


বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় টুঙ্গিপাড়া এক্সপ্রেস আপাতত গোপালগঞ্জ পর্যন্ত যাবে না। রাজশাহী থেকে ছেড়ে ট্রেনটি রাজবাড়ীর কালুখালী স্টেশন পর্যন্ত যাবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত চলাচল শুরু হবে।


রাজশাহী রেলস্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, কালুখালী থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে গোবরা পর্যন্ত টুঙ্গিপাড়া এক্সপ্রেস ১১টি স্টেশনে যাত্রাবিরতি করে। চলাচল সীমিত করায় এসব স্টেশনের যাত্রীদের এখন কালুখালীতে নেমে যেতে হবে। একইভাবে রাজশাহীগামী যাত্রীদেরও কালুখালী জংশনে এসে ট্রেনে উঠতে হবে।