নাটোরে আ.লীগের সন্ত্রাসের প্রতিবাদে জিয়া পরিষদের বিক্ষোভ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, নাশকতা, হত্যা, অগ্নিকাণ্ড ও ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা জিয়া পরিষদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা জিয়া পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে শহরের কানাইখালী এলাকায় জনতা ব্যাংকের সামনে অনুষ্ঠিত হয় এ কর্মসূচি।
কর্মসূচিতে জিয়া পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা অংশ নেন।
নাটোর জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যাক্ষ আহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ। এছাড়াও সমাবেশে আরও বক্তব্য রাখেন- নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ শফিকুল ইসলাম চঞ্চন, জিয়া পরিষদের নলডাঙ্গা উপজেলার সভাপতি এএনএম অধ্যাপক শামসুজ্জামান রূপম, বাগাতিপাড়া উপজেলার সভাপতি অধ্যক্ষ মকবুল হোসেন, সংগঠনটির সিংড়া উপজেলার সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, গুরুদাসপুর উপজেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রাসেল, নাটোর সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলীসহ অনেকে।