শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

বাঘা প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাঘা প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
বাঘায় সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে।


এ বিষয়ে চকসিংগা গ্রামের স্থানীয় হলুদ ব্যবসায়ী শামসুল ইসলাম বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকসিংগা গ্রামে বাড়ির প্রাচীর টপকিয়ে ৫-৬ জনের একটি দল ভেতরে প্রবেশ করে বাড়ির নিচতলায় পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে চলে যায়। এরপর আমরা স্থানীয়রা আগুন নিভিয়ে দিই। তবে যারা আগুন দিয়ে চলে গেছে, তারা কেউ আড়ানী বা আশেপাশের লোক না। তাদের সবাইকে বহিরাগত মনে হয়েছে।


এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। এরমধ্যে স্থানীয়দের উপস্থিত টের পেয়ে তারা চলে যায়। এ বিষয়ে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


উল্লেখ্য, ২০২৪ সালের ৬ ফেব্রয়ারি  সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে এ্বই বাড়িতে আর কেউ থাকে না।