শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

মহাদেবপুরে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

মহাদেবপুর প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মহাদেবপুর প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
মহাদেবপুরে কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

দেশব্যাপী হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য এবং নড়াইলে কৃষকদল নেতা শাহীন ও গোপালগঞ্জে কৃষকদল নেতা রাজু মোল্লাকে হত্যার প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা কৃষকদল। 


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড মাছের মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে অন্যদের মধ্যে উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদ, ছাত্রদল নেতা শামীমুর রেজা প্রমুখ বক্তব্য দেন।


এছাড়া অন্যদের মধ্যে উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস সাজু, প্রভাষক মাহমুদুল হাসান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আক্কাস, উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাফ্ফর রহমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকন হোসেন প্রমুখ এতে অংশ নেন।