নিবন্ধন পেল দেওয়ান ফাউন্ডেশন, বাড়ছে সামাজিক কার্যক্রমের প্রত্যাশা
সরকারি নিবন্ধন প্রাপ্তির পর দেওয়ান সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে নিবন্ধন সনদ ও সংগঠনের অতীত কার্যক্রমের প্রতিবেদন পুস্তিকা সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না এবং রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) তাছমিনা খাতুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
এ সময় তাঁদের হাতে ফাউন্ডেশনের সরকারি নিবন্ধন সনদ ও অতীত কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন পুস্তিকা তুলে দেওয়া হয়।
সাক্ষাৎকালে ফাউন্ডেশনের সভাপতি হাবিবুন্নবি দেওয়ান শাকিল, সহসভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন শাহ, সহ সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে সংগঠনের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিনিধিরা।