সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

নগরীতে মাসব্যাপি বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ২২ নভেম্বর ২০২৬ ০২:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২২ নভেম্বর ২০২৬ ০২:০৮ অপরাহ্ন
নগরীতে মাসব্যাপি বস্ত্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

নগরীতে বোটানিক্যাল গার্ডেনের উত্তর পার্শ্বে নজরুল ভিলেজে মাসব্যাপি বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে।  রোববার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ আগে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ফুলের চেইন কেটে মেলা চত্বরে অন্য অতিথিদের নিয়ে প্রবেশ করেন এবং বেলুনগুচ্ছ উড়িয়ে দেন। 


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিসিক কার্যালয় রাজশাহীর উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডা্িট্রর সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, বাংলাদেশ রেশম মালিক সমিতি, রাজশাহীর সভাপতি মো. লিয়াকত আলী ও সোনার দেশ এর সম্পাদক আকবারুল হাসান মিল্লাত। 

ওয়েব রাহশাহীর উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েব এর সভাপতি মোসা. আঞ্জুমান আরা পারভীন।