সোমবার, নভেম্বর ২৩, ২০২৬

রাবিতে চীনা ভাষা দক্ষতা পরীক্ষা কেন্দ্রের ফলক হস্তান্তর

সংবাদ বিজ্ঞপ্তি ২২ নভেম্বর ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২২ নভেম্বর ২০২৬ ০৯:৫৩ অপরাহ্ন
রাবিতে চীনা ভাষা দক্ষতা পরীক্ষা কেন্দ্রের ফলক হস্তান্তর
রাবি কনফুসিয়াস ইনস্টিটিউটকে চীনা ভাষা দক্ষতা পরীক্ষা পরিচালনার অনুমোদনফলক রবিবার উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কনফুসিয়াস ইনস্টিটিউটকে চীনা ভাষা দক্ষতা পরীক্ষা পরিচালনার অনুমোদন প্রদান করা হয়েছে। এই উপলক্ষ্যে বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলন থেকে প্রাপ্ত ‘ঈযরহবংব খধহমঁধমব চৎড়ভরপরবহপু ঞবংঃ ঈবহঃবৎ’-এর স্বীকৃতিসূচক ফলক আজ রবিবার দুপুরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়। রাবি প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক সহযোগী অধ্যাপক ড. ঝাং শি ও বাংলাদেশি পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম আনুষ্ঠানিকভাবে উপাচার্যের হাতে এ ফলক তুলে দেন। এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা ভাষার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ১৩-১৫ নভেম্বর ২০২৬ চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত বিশ্ব চীনা ভাষা সম্মেলনে রাবি উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে। সম্মেলনে রাবির কনফুসিয়াস ইনস্টিটিউটকে আনুষ্ঠানিকভাবে চীনা ভাষা দক্ষতা পরীক্ষা (ঐঝক) পরিচালনার অনুমোদন দেওয়া হয়।


এই অনুমোদনের ফলে জানুয়ারি ২০২৭ থেকে রাবি কনফুসিয়াস ইনস্টিটিউটে ঐঝক পরীক্ষা গ্রহণ শুরু হবে। এর মাধ্যমে রাবিসহ অন্যান্য অঞ্চলের চীনা ভাষা শিক্ষার্থীরা চীনা ভাষায় নিজেদের দক্ষতা যাচাই ও স্বীকৃতিসনদ অর্জনের সুযোগ পাবেন।