বাঘায় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর বাঘায় বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দল। রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠি হয়।
মিছিলে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন রহমান কনক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাঘা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল হক।
এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক ফখরুল হাসান বাবলু,আহবায়ক কমিটির সদস্য সুরুজ্জামান সুরুজ,মখলেছুর রহমান মুকুল, শিমুল, রকি, পলান, কাজল সরকারসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।