মাংস বদলে যায় হাড়ে, বেরিয়ে আসে কঙ্কাল, বিশ্বের অন্যতম বিরল রোগে অস্ত্রোপচার করলে পাথর হয়ে যায় শরীর
ছোটদের মধ্যে একটি খেলা খুব জনপ্রিয়। দু’হাত তুলে ‘স্ট্যাচু’ বললেই অপরপক্ষ মূর্তির মতো দাঁড়িয়ে যাবে। একেবারে নড়াচড়া করা যাবে না। বিশ্বের বিরলতম এক রোগে ঠিক এ ভাবেই রোগীর শরীর ধীরে ধীরে মূর্তির মতো স্থানু হয়ে যায়। নড়াচড়া করার শক্তিও থাকে না। কারণ শরীরের সমস্ত মাংস, পেশি, কোষ-কলা, সবই বদলে যায় শক্ত হাড়ে। গোটা শরীর পরিণত হয় পাথরে। হাড়ের উপর তৈরি হয় হাড়। কঙ্কাল যেন ঠেলে বেরিয়ে আসতে চায় শরীর থেকে। এমন রোগ, যা সারাতে গেলে বিপদ আরও বাড়ে। অস্ত্রোপচার করতে গেলেই হাড়ে-হাড়ে ঠোকাঠুকি শুরু হয়। শরীরে ভিতরে গজিয়ে ওঠে আরও একটি কঙ্কাল।

১৬৪৮ সাল। ফরাসি চিকিৎসক গাই প্যাটিন এক আশ্চর্য রোগের বিবরণ দেন। একটি চিঠিতে তিনি এমন এক নারীর কথা লিখেছিলেন, যাঁর শরীর ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে গিয়েছিল। কেবলমাত্র ঠোঁট ছাড়া শরীরের আরও কোনও অঙ্গ চালনা করার মতো শক্তি তাঁর ছিল না। রোগটি কী, তা বুঝতে পারেননি চিকিৎসক। অনুমানের ভিত্তিতে রোগটিকে বংশগত বিরল রোগ বলে চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি।০২ /
১৬৪৮ সাল। ফরাসি চিকিৎসক গাই প্যাটিন এক আশ্চর্য রোগের বিবরণ দেন। একটি চিঠিতে তিনি এমন এক নারীর কথা লিখেছিলেন, যাঁর শরীর ধীরে ধীরে কাঠের মতো শক্ত হয়ে গিয়েছিল। কেবলমাত্র ঠোঁট ছাড়া শরীরের আরও কোনও অঙ্গ চালনা করার মতো শক্তি তাঁর ছিল না। রোগটি কী, তা বুঝতে পারেননি চিকিৎসক। অনুমানের ভিত্তিতে রোগটিকে বংশগত বিরল রোগ বলে চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি।
১৭৩৬ সাল। লন্ডনের কোনও এক শহরের ঘটনা। শল্যচিকিৎসক জন ফ্রেক রোগী দেখতে গিয়ে আশ্চর্য হয়ে যান। ১৪ বছরের এক কিশোরের গোটা শরীরই পাথরের মতো হয়ে গিয়েছিল। চিকিৎসক তাঁর গবেষণাপত্রে লেখেন, কিশোরের ঘাড়ের কশেরুকা থেকে পাঁজর অবধি এবং সেখান থেকে কোমরের নীচের অংশ অবধি শাখা-প্রশাখার মতো শক্ত হাড়ের জাল ছড়িয়ে পড়েছিল। মূল কঙ্কালের উপরেও তৈরি হয়েছিল দ্বিতীয় এক কঙ্কাল।০৩ /
১৭৩৬ সাল। লন্ডনের কোনও এক শহরের ঘটনা। শল্যচিকিৎসক জন ফ্রেক রোগী দেখতে গিয়ে আশ্চর্য হয়ে যান। ১৪ বছরের এক কিশোরের গোটা শরীরই পাথরের মতো হয়ে গিয়েছিল। চিকিৎসক তাঁর গবেষণাপত্রে লেখেন, কিশোরের ঘাড়ের কশেরুকা থেকে পাঁজর অবধি এবং সেখান থেকে কোমরের নীচের অংশ অবধি শাখা-প্রশাখার মতো শক্ত হাড়ের জাল ছড়িয়ে পড়েছিল। মূল কঙ্কালের উপরেও তৈরি হয়েছিল দ্বিতীয় এক কঙ্কাল।
১৮৬৯ সাল। স্থান জার্মানি। চিকিৎসক হেরমান মুন্শমেয়ার এমন এক রোগীর বিবরণ দেন, যাঁরা সারা শরীরে হাড়ের বর্ম তৈরি হয়েছিল। সেখানেও রোগী পাথরের মতো নিশ্চল হয়ে গিয়েছিলেন। চিকিৎসক আশ্চর্য সেই রোগটির নাম দেন ‘মুন্শমেয়ার ডিজিজ। পরে রোগটির নামকরণ হয় ‘মায়োসাইটিস অসিফিক্যান্স প্রোগ্রেসিভা।’

রোগটি যে কী, কেনই বা হয়, তা বুঝতে পারেননি সেই সময়ের চিকিৎসকেরা। ১৯৭০ সালে আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালের জিনতত্ত্ববিদ ভিক্টর এ ম্যাককুসিক শিশুদের জিনগত রোগ নিয়ে গবেষণা করতে গিয়ে বিরল ও বিস্ময়কর রোগটির কথা জানতে পারেন। যেখানে রোগীর শরীর ধীরে ধীরে পাথরে পরিণত হয়। দীর্ঘ গবেষণার পর ম্যাককুসিক জানান, এই রোগের নেপথ্যে রয়েছে পুরোপুরি জিনগত কারণ।

উৎসবের মরসুম পার হতেই মনখারাপ! হাতে মাত্র এক মাস, বড়দিনে বাড়ির ভোল বদলে দিতে কী মাথায় রাখবেন?
শরীরে থাকা বিশেষ কিছু জিনের রাসায়নিক বদলের (মিউটেশন) কারণে কেবল কোষ নয়, শরীরের সমস্ত লিগামেন্ট ধীরে ধীরে শক্ত হাড়ে বদলে যায়। শরীরের ভিতরে পেশি বলে আর কিছু থাকে না। সবটাই হয়ে যায় কঙ্কাল। তিনি রোগটির পোশাকি নাম দেন ‘ফাইব্রোডিসপ্ল্যাসিয়া অসিফিক্যান্স প্রোগ্রেসিভা’ (এফওপি)। চিকিৎসাবিজ্ঞানে এই রোগটিই পরিচিত হয়ে ওঠে ‘স্টোনম্যান ডিজিজ’ নামে। অর্থাৎ, ‘পাথরে পাওয়া রোগ’।

‘স্টোনম্যান ডিজিজ’ বিশ্বের বিরলতম রোগগুলির মধ্যে একটি। ১০ থেকে ২০ লাখে হয়তো এক জনের হয়। লক্ষণ দেখা দেয় শৈশবেই। বড় হওয়ার সঙ্গে সঙ্গে রোগটির তীব্রতা আরও বাড়তে থাকে। শিশুর শরীরে নতুন তৈরি হওয়া হাড়গুলি একে অপরের সঙ্গে জুড়তে থাকে। গোটা শরীরের ভিতরে হাড়ের জাল তৈরি হয়, যা জুড়ে যায় মূল কঙ্কালের সঙ্গে। এতে মনে হয় যেন মানুষটি ধীরে ধীরে পাথরে পরিণত হচ্ছে।

আমেরিকার পেনসিলভানিয়া ইউনিভার্সিটি, ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও জাপানের কিয়োতো ইউনিভার্সিটির গবেষকেরা ‘স্টোনম্যান ডিজিজ’ নিয়ে গবেষণা করছেন। তাঁরা এক বিশেষ জিনের হদিশ পেয়েছেন, যা এই বিস্ময়কর রোগের জন্য দায়ী। সেই জিনটি হল ‘এসিভিআর১’।

স্বাভাবিক অবস্থায় ‘এসিভিআর১’ জিনটি ভ্রূণের বিকাশ ও হাড়ের গঠনে সহায়তা করে। শরীরের কাঠামো তৈরি করাই এর মূল কাজ। কিন্তু কোনও ভাবে জিনটিতে রাসায়নিক বদল ঘটতে থাকলে সে বিপজ্জনক হয়ে ওঠে। শরীরের পেশি, কোষগুলিকে হাড়ে রূপান্তরিত করতে শুরু করে। সবচেয়ে বড় বিপদ ঘটে মস্তিষ্কে— ভুল সঙ্কেত পাঠিয়ে বুঝিয়ে দেয় যে, শরীরে আরও হাড় তৈরি করা জরুরি। ফলে একসময় হাড়ের উপরেই গজাতে থাকে নতুন নতুন হাড়, তৈরি হয় অবাঞ্ছিত বাড়তি কাঠামো!

হাড়ের উপর হাড় তৈরি হওয়া মানেই শরীরের স্থিতিস্থাপকতা নষ্ট হওয়া। নরম কোষ বা পেশি না থাকায়, যে সন্ধিগুলি একসময় অনায়াসে ভাঁজ হত, যে পেশিগুলি স্বাভাবিক চলাফেরায় সঙ্গ দিত— সেগুলিই কঠিন হতে শুরু করে। একসময় হাত তোলা, ঘাড় ঘোরানো কিংবা ওঠা বা বসার মতো কাজগুলিই আর করা সম্ভব হয় না। রোগী হয়ে যান জড় পদার্থের মতো।

পাথরে পাওয়া রোগের সবচেয়ে পরিচিত ইতিহাস হ্যারি রেমন্ড ইস্টল্যাকের। সেটা ১৯৩৩ সাল। জন্মের সময়ে হ্যারির পায়ের বুড়ো আঙুল একটু বেশিই লম্বা ছিল। দশ বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর সারা শরীরে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি হতে থাকে। দেখে মনে হত, যেন হাড় ঠেলে শরীরের বাইরে বেরিয়ে আসতে চাইছে। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাঁর শরীরের বিভিন্ন অংশের হাড় জুড়ে গিয়ে খাঁচার মতো হয়ে যায়।

বিপদ ঘটে যখন চিকিৎসকেরা হ্যারির অস্ত্রোপচার করার চেষ্টা করেন। হাড় কাটতে গিয়ে আরও বিপত্তি ঘটে। অস্ত্রোপচারের পরে দেখা যায়, যে হাড়গুলির বৃদ্ধি হচ্ছিল, সেগুলি আরও দ্রুত বাড়তে শুরু করেছে। একটা সময়ে শরীরে হাড় ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। অচল অবস্থাতেই ১৯৭৩ সালে মৃত্যু হয় তাঁর। নিজের কঙ্কাল চিকিৎসাবিজ্ঞানের গবেষণার জন্য দান করে যান হ্যারি ইস্টল্যাক, যা আজও ফিলাডেলফিয়ার মাটার মিউজিয়ামে সংরক্ষিত আছে।

হ্যারির ঘটনার পরে চিকিৎসকেরা বুঝতে পারেন, স্টোনম্যান রোগের কোনও চিকিৎসাই সম্ভব নয়। উল্টে চিকিৎসা করতে গেলে রোগীর বিপদ আরও বাড়বে। শরীরে ছুরি-কাঁচি ছোঁয়ালেই হাড় বাড়তে শুরু করবে। ফলে খুব তাড়াতাড়ি রোগী পাথরে পরিণত হয়ে যাবেন।

স্টোনম্যান রোগই বিখ্যাত করেছিল ক্যারল ওরজ়েলকে। ১৯৫৯ সালে ফিলাডেলফিয়ায় তাঁর জন্ম। শৈশব থেকে কৈশোরে পা রাখার সময়েই রোগের উপসর্গ প্রকাশ পায়। আর পাঁচজন মহিলার শরীরে বয়ঃসন্ধির যে লক্ষণগুলি ফুটে ওঠে, ক্যারলের তা তেমন ভাবে হয়নি। কারণ, শরীরে পেশি বলেই কিছু অবশিষ্ট ছিল না। ২৩ বছর বয়সে গোটা শরীরই পাথরের মতো হয়ে গিয়েছিল তাঁর।

আশ্চর্যের বিষয় হল, নিশ্চল অবস্থাতেই হুইলচেয়ারে করে সারা পৃথিবী ঘুরেছেন ক্যারল। অস্থিসার শরীরেই নানা রকম গয়না পরে তার প্রদর্শনীও করেছেন। বিশ্বের নানা দেশের চিকিৎসাকেন্দ্র, মেডিক্যাল স্কুলগুলিতে গিয়ে রোগটির বিষয়ে সচেতন করেছেন। গবেষণার কাজেও সহায়তা করেছেন। ক্যারল দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত চিকিৎসক ফ্রেডরিক কাপলানের চিকিৎসাধীন ছিলেন। তাঁর কারণেই রোগটি নিয়ে অনেক বেশি তথ্য হাতে আসে চিকিৎসক ও গবেষকদের।

ক্যারলের শরীর থেকে নেওয়া জিন বিশ্লেষণ করেই স্টোনম্যান রোগের জন্য দায়ী ‘এসিভিআর১’ জিনটির খোঁজ পাওয়া যায়। ২০১৮ সালে ৫৮ বছর বয়সে মৃত্যু হয় ক্যারলের। হ্যারি ইস্টল্যাকের মতো তাঁর কঙ্কালও ফিলাডেলফিয়ার মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে।

পাথরে পাওয়া রোগের উদাহরণ কিন্তু ভারতেও আছে। চলতি বছরেই রাজস্থানের জৈসলমেরে ৯ বছর বয়সি এক শিশুর শরীরে ‘ফাইব্রোডিসপ্ল্যাসিয়া অসিফিক্যান্স প্রোগ্রেসিভা’ বা স্টোনম্যান রোগের লক্ষণ ধরা পড়েছে। জোধপুর এমসে শিশুটি চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরের সমস্ত নরম কোষ ধীরে ধীরে হাড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই বদল প্রতিরোধ করার কোনও উপায়ও নেই। শরীরের যেখানে আঘাত লাগবে, সেখানেই নতুন করে হাড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

স্টোনম্যান রোগ চিহ্নিত করার প্রাথমিক কিছু লক্ষণ খুঁজে পেয়েছেন চিকিৎসকেরা। জন্মের সময়ে বা শৈশবে পা ও হাতের বুড়ো আঙুল অস্বাভাবিক লম্বা ও বাঁকা থাকবে, হাত ও পায়ের আঙুলের গঠনে বিকৃতিও থাকতে পারে। শিশুর ঘাড়, কাঁধ, পিঠের চামড়ার নীচে ফোলা বা পিণ্ড দেখা দিতে পারে। তবে সেগুলি ক্যানসার ভেবে বায়োপসি করতে গেলেই বিপদ বাড়বে। শরীরে ছুরি বা কাঁচি ছোঁয়ানো মাত্রই রোগটি বাড়তে শুরু করবে।

রোগটির কোনও চিকিৎসা এখনও অবধি আবিষ্কার হয়নি। রোগীকে ওষুধ খাওয়ানো যাবে না, ইঞ্জেকশনও দেওয়া যাবে না। সামান্য চোট বা সুচের খোঁচাই উল্টে বিপদ ডেকে আনবে। শুধু দেখে যাওয়া ছাড়া গতি নেই। চোয়াল শক্ত হলে কথা বলা বা খাবার চিবোনো বন্ধ হয়ে যাবে, পাঁজরের চারপাশে হাড়ের বৃদ্ধি হতে থাকলে ফুসফুস ও হৃদ্যন্ত্র স্তব্ধ হয়ে যাবে। ধীরে ধীরে শ্বাসকষ্টেই রোগীর মৃত্যু হবে।

তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন