মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

বিশাল এক তারা মাঝেমধ্যেই জ্বলে ওঠে বিস্ফোরণে! তার পরেই নিবে যায়!

সোনার দেশ ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ০২:১১ অপরাহ্ন বিজ্ঞান ও প্রযুক্তি
সোনার দেশ ডেস্ক ১৬ নভেম্বর ২০২৬ ০২:১১ অপরাহ্ন
বিশাল এক তারা মাঝেমধ্যেই জ্বলে ওঠে বিস্ফোরণে! তার পরেই নিবে যায়!
এই নক্ষত্রপুঞ্জের মাঝে রয়েছে এটি ২০১৬বিএলইউ। নাসার টেলিস্কোপে ধরা পড়েছে ছবি।

মহাকাশে বিশাল এক তারা মাঝেমধ্যেই জ্বলে ওঠে। তার পরে আবার নিবে যায়। কেন সে রকম হয়, কারণটা এ বার আঁচ করতে পেরেছেন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা। চন্দ্র এক্স-রে টেলিস্কোপ ব্যবহার করে তারা দেছেন, বিশালাকার ওই নক্ষত্রে মাঝেমধ্যেই বিস্ফোরণ হয়। তার নেপথ্যে রয়েছে ওই তারার এক সঙ্গী। সেই সঙ্গী মাঝেমধ্যেই নক্ষত্রটি থেকে কিছু উপকরণ টেনে বার করে নেয়। তার জেরে ওই কাণ্ড হয়। কিন্তু সেই সঙ্গী কে? বিজ্ঞানীদের একাংশের মতে, ওই সঙ্গী আসলে এক কৃষ্ণগহ্বর (ব্ল্যাক হোল) বা নিউট্রন নক্ষত্র।


‘দ্য অ্যাস্ট্রোফিজিকাল জার্নাল’-এ বিষয়টি প্রকাশিত হয়েছে। তাতে গবেষকেরা জানিয়েছেন, ওই নক্ষত্র এবং তার মহাজাগতিক সঙ্গী ওই কৃষ্ণগহ্বর বা নিউট্রন নক্ষত্র একে অপরকে প্রদক্ষিণ করে। আর তা করতে গিয়ে ১১৩ দিন অন্তর তারা পরস্পরের কাছাকাছি আসে। নিউট্রন নক্ষত্র আসলে নিউট্রন দিয়ে গঠিত। বিশাল আকারের কোনও নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে গেলে প্রচণ্ড বিস্ফোরণ হয়। তখন তার কেন্দ্র মহাকর্ষের টানে সঙ্কুচিত হয়। তার চাপে পরমাণুর প্রোটন ও ইলেক্ট্রন মিলে নিউট্রন কণায় পরিণত হয়। তার ফলে ওই নিউট্রন নক্ষত্র তৈরি হয়।


এই প্রথম বিজ্ঞানীরা এক তারার সন্ধান পেলেন, যা থেকে বিস্ফোরণ হয়ে এক্স-রে নির্গত হতে দেখা গিয়েছে। এর আগে কোনও তারার সঙ্গী হিসাবে কৃষ্ণগহ্বর বা নিউট্রন নক্ষত্রকেও দেখা যায়নি।


বিজ্ঞানীরা নক্ষত্রটির নাম দিয়েছেন এটি ২০১৬বিএলইউ। সেটি রয়েছে এনজিসি ৪৫৫৯ নক্ষত্রপুঞ্জে। পৃথিবী থেকে তার দূরত্ব ৩ কোটি আলোকবর্ষ। গবেষকদের মতে, ওই নক্ষত্রের ভর সূর্য থেকে ৩৩ গুণ বেশি। গত ১৫ বছর ধরে বিজ্ঞানীরা দেখছেন, সেই নক্ষত্র মাঝেমধ্যে উজ্জ্বল হয়ে ওঠে। আবার মাঝে মাঝে নিবে যায়। কিন্তু তার কারণ বহু বছর পর্যন্ত অজানা ছিল। এ বার চন্দ্র টেলিস্কোপ যে তথ্য দিয়েছে, তা বিশ্লেষণ করেই নক্ষত্রের মাঝেমধ্যে জ্বলে ওঠার কারণটি তারা ধরতে পেরেছেন।


গবেষণাকারী দলের নেতৃত্বে ছিলেন ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের মজগান আঘাখানলু। তিনি জানিয়েছেন, এটি ২০১৬বিএলইউ নক্ষত্রটি বিশেষ এক গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই গোষ্ঠীর সব নক্ষত্রেরা অত্যন্ত উত্তপ্ত হয়। তাদের ঔজ্জ্বল্যের পরিবর্তন হয় নিয়মিত। কখনও তাদের খুব বেশি উজ্জ্বল দেখায়। কখনও স্তিমিত। এটা কারিনা এই গোষ্ঠীর নক্ষত্র।


তবে এটি ২০১৬বিএলইউ একটু বিশেষ। বিজ্ঞানীদের মতে, সুপারনোভা বিস্ফোরণ হলে নক্ষত্র যেমন জ্বলে গিয়ে ধ্বংস হয়, তেমনই আলোকচ্ছটা দেখা যায় এটি ২০১৬বিএলইউ-তেও। ২০১২ থেকে ২০১২৬ সালের মধ্যে ওই নক্ষত্রে ২৭ বার বিস্ফোরণ হতে দেখা যায়। বিজ্ঞানীরা দেখেন, সেই বিস্ফোরণ হয়েছে গড়ে ১১৩ দিন অন্তর।


গবেষকেরা চন্দ্র এক্স-রে ব্যবহার করেন কারণ, সেই টেলিস্কোপ এতটাই শক্তিশালী যে, তা অন্য এক্স-রের উজ্জ্বল রশ্মি থেকে এটি ২০১৬বিএলইউ-কে পৃথক করতে পারে। আগে বিজ্ঞানীরা মনে করতেন, নক্ষত্রের চারপাশে থাকা এক্স-রে সেখানকার গ্যাসকে উত্তপ্ত করে তুলত। তা-ই জ্বলজ্বল করে দৃশ্যমান হত। কিন্তু পরে আধুনিক টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করে তাঁরা নতুন একটি বিষয় আবিষ্কার করেন। তাঁদের মতে, ডিম্বাকার কক্ষপথে পরস্পরকে প্রদক্ষিণ করতে করতে এক সময়ে নিজেদের কাছাকাছি চলে আসে এটি ২০১৬বিএলইউ এবং ওই কৃষ্ণগহ্বর বা নিউট্রন তারা।


তখন এটি ২০১৬বিএলইউ থেকে নির্গত রশ্মি, পদার্থ প্রচণ্ড গতিতে নিজের কাছে টেনে নেয় তার সঙ্গী কৃষ্ণগহ্বর বা নিউট্রন তারা। বিশাল তারা এটি ২০১৬বিএলইউ থেকে নির্গত পদার্থগুলির গতি তখন আলোর গতির কাছাকাছি হয়। সে সময়ই তা প্রচণ্ড উত্তপ্ত হয়ে এক্স-রে নির্গত করে, যা দূর থেকে উজ্জ্বল দেখায়।


তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন