শনিবার, আগস্ট ২২, ২০২৬

মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

WP Import ১৯ নভেম্বর ২০২৫ ১১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৯ নভেম্বর ২০২৫ ১১:৪৩ অপরাহ্ন
মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:


জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও নির্বাচন কার্যক্রম পরিচালনার লক্ষ্য রাজশাহী মহানগর যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা, মাইনূল ইসলাম মিন্টু, ঈসমাইল আলী রাহী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, রাজশাহী মহানগর যুবদলের সদস্য আকতার হোসেন অপু, মাসুদূল হক মৃধা মমিন, মুজিবুল হক মিলন, আবদুল কাদের উৎসব প্রমুখ।
গভায় যুবদল মহানগর নেতৃবৃন্দ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুকে জয়ী করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।