রাবিতে জব ফেয়ার অনুষ্ঠিত

উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব
সংবাদ বিজ্ঞপ্তি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বুধবার (১৯ নভেম্বর) ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হয়। বিশ^বিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের (সিসিডিসি) সহযোগিতায় রাজশাহী ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি) এই ফেয়ারের আয়োজন করে। উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব এই আয়োজনের উদ্বোধন করেন। এসময় সেখানে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, সিসিডিসি’র পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, আরইউসিসি’র সভাপতি প্রান্ত বড়–য়াসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই জব ফেয়ারে ২১টি চাকুরীদাতা ও চাকুরীর পরামর্শক প্রতিষ্ঠান অংশ নেয়। সেখানে চাকুরীর সম্ভাবনা সম্পর্কে পরামর্শ ও জীবন বৃত্তান্ত প্রদানের ব্যবস্থা ছিল।