শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৭ জন

WP Import ১৯ নভেম্বর ২০২৫ ০২:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৯ নভেম্বর ২০২৫ ০২:০১ অপরাহ্ন
নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৭ জন
নগরীতে বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৭ জন


সংবাদ বিজ্ঞপ্তি :


নগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৭ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৮ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: জানেমুল (৩৩)। আওয়ামীলীগ সমর্থক জানেমুল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার মৃত একরামুলের ছেলে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।