বাগমারায় চাঞ্চল্যকর হত্যার মামলার পলাতক আসামি সাগরকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিএসসির একটি চৌকষ আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় মঙ্গলবার (১৮ নভেম্বর) দিনগত রাত ২:১০ ঘটিকায় নওগাঁর আত্রাই থানার গোয়ালবাড়ী এলাকায় অভিযান চালিয়ে একাধিক পুলিশকে অ্যাসল্ট করে হত্যাকারী আসামি ছিনিয়ে গণপিটুনিতে চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার তদন্তে সন্দিগ্ধ প্রধান পলাতক আসামি সাগর প্রামাণিক (৩৩)কে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামী আত্রাই থানার গোয়ালবাড়ির নূর মোহাম্মদ প্রামাণিকের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৪ এপ্রিল ২০২৫ বাগমারা থানার রনশিবাড়ী এলাকায় পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত ভিকটিম রাজ্জাক প্রামানিক কে ধারালো ছুরি দিয়ে বুকের বা পাশে এলোপাথাড়ি জখম করে হত্যা করে আসামি আমিনুল ইসলাম অরফে আমিরুল। এর পরই হত্যাকারী আমিরুলকে স্থানীয় জনগণ ধাওয়া করে আটক করে রাখে। উক্ত সংবাদের প্রেক্ষিতে বাগমারা থানা পুলিশের একটি স্কর্ট উক্ত আসামিকে হেফাজতে প্রহণ করে থানায় নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করলে অজ্ঞাতনামা ১০০০/১২০০ জন আসামিদের হাতে লাঠি ও ইটসহ উত্তেজিত অবস্থায় দেখতে পায়।
পরবর্তীতে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে উক্ত জনতা পুলিশের উপর অ্যাসল্ট করে সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশ সদস্যদের লাঠি ও ইট দ্বারা আঘাত করে জখম করে এবং হত্যাকারী আসামিকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়। পরে আনুমানিক ১৯:১৫ ঘটিকার সময় উক্ত জনতা রাজ্জাকের হত্যাকারী আসামি আমিরুলকে পরিকল্পিত ভাবে লাঠি ও ইট দিয়ে এলোপাথারি মারপিট করে তার মাথায় গুরুতর আঘাত করে হত্যা করে ঘটনাস্থল হতে দ্রুত চলে যায়।
পরে বাগমারা থানায় পুলিশ বাদী হয়ে একটি অজ্ঞাত হত্যা মামলা দায়ের করে। এরপর উক্ত ঘটনায় সম্পৃক্ত আসামিগন দেশের বিভিন্ন প্রান্তে নিজেদেরকে আত্মগোপন করে রাখে। আসামিদের গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
আসামিকে রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।