শনিবার, আগস্ট ২২, ২০২৬

হ্যাকিংসহ সাইবার অপরাধ ও সংঘবদ্ধ প্রতারক চক্রের আসামি সাকিব গ্রেফতার

WP Import ১৯ নভেম্বর ২০২৫ ০১:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৯ নভেম্বর ২০২৫ ০১:৪৭ অপরাহ্ন
হ্যাকিংসহ সাইবার অপরাধ ও সংঘবদ্ধ প্রতারক চক্রের আসামি সাকিব গ্রেফতার
হ্যাকিংসহ সাইবার অপরাধ ও সংঘবদ্ধ প্রতারক চক্রের আসামি সাকিব গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১:১০ ঘটিকায় নগরীর রাজপাড়া থানার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এন্ড্রয়েড মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ স্থাপন করে অজ্ঞাতনামা ব্যক্তিদের ফেসবুক, মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ আইডিতে বেআইনি প্রবেশ করে পাসওয়ার্ড পরিবর্তন ও আইডিগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে প্রতারণামূলক অর্থ আদায়কারী আসামী নাজমুস সাকিবকে গ্রেফতার করা হয়েছে। সাকিব অপরাধের কথা অকপটে স্বীকার করে। খবর বিজ্ঞপ্তির।

উল্লেখ্য, ধৃত আসামিকে ডিএমপি পল্টন থানার মামলা নং -১১, তারিখ-০৫/০৬/২০২৫, ধারা -৪০৬/৪২০ পেনাল কোড ১৮৬০ মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত উক্ত আসামীকে রাজপাড়া থানায় আইনগত ব্যবস্থার জন্য হস্তান্তর করা হয়েছে।