শনিবার, আগস্ট ২২, ২০২৬

জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

WP Import ১৯ নভেম্বর ২০২৫ ০১:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৯ নভেম্বর ২০২৫ ০১:৪৫ অপরাহ্ন
জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
জয়পুরহাটে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প এবং র‌্যাব-১৩ রংপুর এর সিপিসি-১ দিনাজপুর র‌্যাব ক্যাম্প কর্তৃক যৌথ অভিযানে বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫ চায় জয়পুরহাট সদর থানার পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল কাশেম (৪০) এবং নমিতা আক্তার ওরফে নূরজাহান (২০)কে গ্রেফতার করা হয়। খবর বিজ্ঞপ্তি।

সূত্রমতে, ধৃত আসামী আবুল কাশেম ব্রাহ্মনবাড়ীয়ার কসবা থানার হরিপুরের মৃত আ. খালেকের ছেলে এবং নূরজাহান দিনাজপুরের ফুলবাড়ি থানার দক্ষিণ বাসিদাপুরের গোলাম মোস্তফা মুন্নার স্ত্রী।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উল্লিখিত মাদকদ্রব্য গাঁজা তাদের বলে স্বীকার করে। আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।