শনিবার, আগস্ট ২২, ২০২৬

কাদিরগঞ্জ স্পোটিং ক্লাব রক্ষা দাবি

WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১১:৫৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১১:৫৪ অপরাহ্ন
কাদিরগঞ্জ স্পোটিং ক্লাব রক্ষা দাবি
কাদিরগঞ্জ স্পোটিং ক্লাব রক্ষা দাবি

নিজস্ব প্রতিবেদক:


ঐতিহ্যবাহী কাদিরগঞ্জ স্পোটিং ক্লাব রক্ষার দাবিতে মানববন্ধন করেছে তরুণ ও যুবরা। ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডেও তরুণ ও যুবসমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী কাদিরগঞ্জ স্পোটিং ক্লাব ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৪৬ সালে ক্লাবটিকে নিবন্ধিত করা হয়। এরপর থেকে এই ক্লাবের মাধ্যমে অনেক খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক ধারা অব্যাহত ছিলো।

কিন্তু পতিত সরকারের আমল থেকে এই এলাকার একটি চক্র ক্লাবটি দখলে নেয়। এরপর থেকে সেখানে চলে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দিয়ে জুয়া ও নেশার আড্ডা। শুধু তাই নয় এই ক্লাব থেকে গত বছরের জুলাই আগস্টের আন্দোলন দমনে অস্ত্র ও খাবার সরবরাহ করা হতো বলে উল্লেখ করেন তারা।
বক্তারা আরও বলেন, এই ক্লাবের জমি এখন ষড়যন্ত্র করে অতি গোপনে বিক্রি করার পাঁয়তারা করা হচ্ছে। এই ক্লাবের জমি বিক্রির ষড়যন্ত্র বন্ধ এবং জুয়া ও মাদকের আড্ডামুক্ত করতে হবে। নতুন কমিটি করে ক্লাবের প্রাণ ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য দেন বোয়ালিয়া থানার পশ্চিমের সভাপতি সামসুল ইসলাম মিলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, মহানগর মহিলা দলের ক্রীড়া সম্পাদক বিথি ও সহ-ক্রীড়া সম্পাদক লাভলী।