শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রিয়াজুলকে গ্রেফতার

WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১২:২৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১২:২৯ অপরাহ্ন
নগরীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রিয়াজুলকে গ্রেফতার
নগরীতে ছিনতাইকারী চক্রের মূলহোতা রিয়াজুলকে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের এশটি অভিযানিক দল সোমবার (১৭ ই নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় রাজপাড়া থানার সিএন্ডবি মোড় সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইয়ের নগদ সাড়ে চার হাজারি টাকাসহ ছিনতাইকারী চক্রের মূলহোতা রিয়াজুল ইসলাম (৩১)কে হাতেনাতে গ্রেফতার করেছে। ধৃত আসামী রাজশাহীর দুর্গাপুর থানার তিয়াপুরি লক্ষ্মীপুরের মনসুর ইসলামের ছেলে। সে বর্তমানে নগরীর টিকাপাড়ায় বসবাস করতো। খবর বিজ্ঞপ্তির।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধৃত আসামী ও অন্যান্য পলাতক আসামীদের পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মহানগর এলাকায় এবং আশেপাশের এলাকায় দেশীয় ধারালো অস্ত্র টিপ চাকু দ্বারা ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীকে রাজপাড়া থানার মামলা নং-১৬, তারিখ-১৭/১১/২০২৫ মূলে হস্তান্তর করা হয়েছে।