শনিবার, আগস্ট ২২, ২০২৬

নগরীতে ৪৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি ইব্রাহিম গ্রেফতার

WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১২:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৮ নভেম্বর ২০২৫ ১২:১৭ অপরাহ্ন
নগরীতে ৪৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি ইব্রাহিম গ্রেফতার
নগরীতে ৪৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামি ইব্রাহিম গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর সাহেববাজার বড় মসজিদের পাশে জলদি খাও ছিপ বড়শির দোকানের সামনে অভিযান চালিয়ে ৪৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একাধিক মাদক মামলার আসামী ইব্রাহিম হোসেন (৩৫ কে গ্রেফতার করেছে।

ধৃত আসামী নগরীর শ্রীরামপুরের মৃত নওসাদ আলীর ছেলে। এ সময় একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিকে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল বলে স্বীকার করে। আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় নিয়মিতমাদক মামলা রুজু করা হয়েছে।