পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

সোনার দেশ ডেস্ক:
রাজধানীর মিরপুরের পল্লবীতে গোলাম কিবরিয়া নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, নিহত যুবক পল্লবী থানা যুবদলের সদস্যসচিব ছিলেন।
সোমবার (১৭ নভেম্বর) মিরপুর ১২ নম্বরের ‘সি’ ব্লক এলাকায় গোলাম কিবরিয়াকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত ৮টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, নিহত যুবক পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কে বা কারা তাকে গুলি করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: বাংলানিউজ