শনিবার, আগস্ট ২২, ২০২৬

শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে নগরীতে এনসিপির মিষ্টি বিতরণ

WP Import ১৭ নভেম্বর ২০২৫ ১১:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ নভেম্বর ২০২৫ ১১:৩১ অপরাহ্ন
শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে নগরীতে এনসিপির মিষ্টি বিতরণ
শেখ হাসিনার মৃত্যুদন্ডের রায়ে নগরীতে এনসিপির মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক:


মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদ-ের রায়কে স্বাগত জানিয়ে রাজশাহী মহানগরীতে মিষ্টি বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের নেতারা সাহেববাজার জিরোপয়েন্টে সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

মিষ্টি বিতরণের সময় এনসিপির নেতাকর্মীরা ‘শেখ হাসিনা স্বৈরাচার, দিল্লি তুমি পাহারাদার’ স্লোগান দিতে থাকেন। এ সময় এনসিপির রাজশাহীর মহানগরের আহবায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহবায়ক সারোয়ারুল হক রবিন, রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়কারী নাহিদুল ইসলাম সাজুসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় এনসিপির মহানগরের নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর করতে হবে।