শনিবার, আগস্ট ২২, ২০২৬

ব্র্যাক স্বেচ্ছাসেবক ও ট্রাফিক সহায়তাকারী গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা

WP Import ১৭ নভেম্বর ২০২৫ ১১:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ নভেম্বর ২০২৫ ১১:২৮ অপরাহ্ন
ব্র্যাক স্বেচ্ছাসেবক ও ট্রাফিক সহায়তাকারী গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা
ব্র্যাক স্বেচ্ছাসেবক ও ট্রাফিক সহায়তাকারী গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি:


ব্র্যাক স্বেচ্ছাসেবক ও ট্রাফিক সহায়তাকারী গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) ব্র্যাক রোড সেফটি শিখা প্রকল্পের উদ্দ্যোগে গণপরিবহন ও পাবলিক স্পেসে যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাক শিখা প্রকল্পের কমিউনিটি ভলেন্টিয়ার ও ট্রাফিক সহায়তাকারীদের নিয়ে এসকেফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাক ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মো. মহসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী ট্রাফিক ইন্চার্জ আবু হেনা মোস্তফা নোমান। এসময় উপস্থিত ছিলেন, বিআরটিএ রাজশাহীর সহকারী পরিচালক ফইসাল হাসান, জেন্ডার জাস্টিস ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক অপুর্ব সাহা মো. মহসিন আলী।

কর্মশালার প্রধান লক্ষ ছিল গন পরিবহন ও জনসমাগমস্থলে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানী প্রতিরোধ ও মোকাবিলার জন্য স্থানীয় কর্মীদের সক্ষমতা বৃদ্ধি করা। যাতে নারীবান্ধব গন পরিবহন নিশ্চিত হয়। উক্ত প্রশিক্ষণে ট্রাফিক সহায়তাকারী ও ব্র্যাক কমিউনিটি সেচ্ছাসেবকসহ ৩২জন অংশগ্রহণ করেন।
ব্র্যাকের প্রজেক্ট লিড সড়ক নিরাপত্তা কর্মসূচীর প্রজেক্ট লিড মো. নাজমুল হক’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মো. সাঈদুর রহমান, মিতা সরকার, পংকজ কুমার বিশ্বাস প্রমূখ। প্রকল্পটি ইউরোপিয় ইউনিয়ন (ইউ) এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে।