শনিবার, আগস্ট ২২, ২০২৬

ধানমন্ডি-৩২ ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান রাকসু জিএসের

WP Import ১৭ নভেম্বর ২০২৫ ০৩:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ নভেম্বর ২০২৫ ০৩:৩৪ অপরাহ্ন
ধানমন্ডি-৩২ ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান রাকসু জিএসের
ধানমন্ডি-৩২ ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান রাকসু জিএসের


রাবি প্রতিবেদক :


ধানমন্ডি-৩২ ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে রাকসু’র জিএস সালাউদ্দিন আম্মার। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

সালাহউদ্দিন আম্মার লিখেছেন, ধানমন্ডি-৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারনে? ছাত্র-জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছেনা। শাহবাগ, টিএসসিসহ যেখানে যারা আছেন শিবির, দল, ইনকিলাব মঞ্চ সবাই ধানমন্ডি-৩২ এর দিকে যান। আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড। আরেকটা কথা মনে করিয়ে দেই আজ হাসিনার বিবাহ বার্ষিকী আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।

আরেকটি পোস্টে তিনি লিখেছেন, আপনারা একটু সাশ্রয়ী হোন! আমরা গরীব দেশ। একটা বাড়ি ভাঙতে বারবার বুলডোজার ভাড়া করে টাকা নষ্ট কইরেন না। আজকেই শেষ করে দেন।