শিবগঞ্জে বিপুল পরিমাণে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিহাব কে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়া হতে মাদক কারবারী সিহাব আলী (২২)কে গ্রেফতার করেছে।
ধৃত ব্যক্তি শিবহঘ্জ থানার জামিনপুর খাড়োগ্রামের মতিউর রহমানের ছেলে। এ সময় আসামীর কাছ থেকে, ৫৮৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মনাকষা ইউনিয়নের চৌকা মনাকা স্বর্ণকারপাড়ায় মিজান এর সারবীজ দোকানের উত্তরপার্শ্বে জনৈক নুর মোহাম্মদ এর পতিত জমি থেকে আসামীকে গ্রেফতার ও ইয়াবা উদ্ধার করা হয়।