শনিবার, আগস্ট ২২, ২০২৬

প্রগতি লেখক সংঘের প্রতিযোগিতায় অংশ নেওয়াদের পুরস্কার বিতরণ

WP Import ১৫ নভেম্বর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৫ নভেম্বর ২০২৫ ০৮:৪২ অপরাহ্ন
প্রগতি লেখক সংঘের প্রতিযোগিতায় অংশ নেওয়াদের পুরস্কার বিতরণ
প্রগতি লেখক সংঘের প্রতিযোগিতায় অংশ নেওয়াদের পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক:


বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার উদ্যোগে কবিতা, ছোট গল্প, প্রবন্ধ লেখার প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিদের লেখা যাচাই বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। এর আগে অক্টোবর মাসে লেখা আহ্বান করে সংগঠনটি।

প্রতিযোগিতায় অংশ নেওয়াদের মাঝে শনিবার ( ১৫ নভেম্বর) বিকেলে নগরীর বরেন্দ্র কলেজে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণীতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আব্দুস ছামাদ। সহসম্পাদক আবরার হোসেন তুহীনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন, মোস্তাফিজুর রহমান খান আলম, লেখক আব্দুল লতিফ চঞ্চল, লেখক এনামুল হক,এসএম মাহাবুব আলম, একেএম রেজাউল করিম, প্রকৌশলী নাফিস নয়ন, ওয়ালিউর ইসলাম, জান্নাতুল নাইম, কবি নীলিমা নীলা, কবি জাকির হোসেন, রবিউল ইসলাম সানি, এসএম তিতুমীর, লেখক তাপস মজুমদার, অধ্যাপক অসিত সাহা, চারন সাংস্কৃতিক গোষ্ঠীর সামসুল আবেদীন ডন, কবি নাজিম খোকন প্রমুখ।

প্রতিযোগিতায় কবিতায় প্রথম স্থান অধিকার করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের ফাহমিদা খাতুন, দ্বিতীয় স্থান ইসরাত জাহান আকিলা ও সামিয়া ইসলাম, তৃতীয় স্থান তাসনিম তারান্নুম তিথি ও তাসমিম মিম। ছোট গল্পে প্রথম স্থান অধিকার করেন সুমাইয়া খাতুন দ্ধিতীয় স্থান ইসরাত জাহান আকিলা ও নুসরাত জাহান সেতু তৃতীয় স্থান শ্রাবণী আক্তার ছন্দা ও নিশাত তাসমিম। প্রবন্ধে প্রথম স্থান অধিকার করেন মাইশাত মারিয়া দ্বিতীয় স্থান অধিকার করেন নিশাত তাসমিম তৃতীয় স্থান নুসরাত জাহান এশা। নগরীর চারটি কলেজ থেকে প্রতিযোগিরা এই প্রতিযোতায় অংশ নেন। অংশ গ্রহণকারীদের পুরস্কার ও প্রশংসা পত্র দেয়া হয়।