বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন

সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ মহিলা পরিষদ ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ে সংগীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (১৫ নভেম্বর) বিকাল ৪টায় আলুপট্টি মোড়ে কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি কল্পনা রায়।
সঞ্চালনায় ছিলেন রাজশাহী আবৃত্তি পরিষদের সহসভাপতি মনিরা রহমান মিঠি। এই কর্মসূচির উদ্দেশ্য পাঠ করেন, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
সভায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র রায়, প্রবীন সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান, পরিবর্তনের নির্বাহী পরিচালক রাশেদ রিপন, বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় জেলা শাখার সাধারণ সম্পাদক মোবাররা সিদ্দিকা, ভাঁটফুল সূত্রানলাইন পত্রিকার লেখক সুবন্ত যায়েদ।
এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত থেকে সংগীত পরিবেশন করে সংহতি প্রকাশ করেন, রাজশাহী আবৃত্তি, শ্রীসঙ্গীতালয়, সুরমঞ্জরী, হিন্দোল সাংস্কৃতিক গোষ্ঠি, ভাঁটফুল সূত্র, টোল আবৃত্তি স্কুল, কলতান আবৃত্তিকুঞ্জ, ধ্রপদালোক, ইলামিত্র শিল্পী গোষ্ঠি।
এই কর্মসূচিতে বক্তারা বলেন শিশুদের সুস্থ ও স্বাভাবিক বেড়ে উঠার জন্য শারীরিক শিক্ষা ও সংগীতচর্চা দু-ই অপরিহার্য। এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। গত ০২ নভেম্বর২৫ তারিখে সংশোধিত প্রজ্ঞাপনের মাধ্যমে সংগীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক এই দুইটি পদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তের জন্য এই কর্মসূচির মাধ্যমে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সেই সাথে পূনর্বহালের জন্য দাবি জানাই।
কর্মসূচি শেষে সভাপতি সংগীত হচ্ছে জনগনের চেতনার অন্যতম চালিকা শক্তি। সংগীত আমাদের পরিচয়, নৈতিকতা, মানসিক বিকাশ এবং সামাজিক সংহতির অন্যতম প্রধান মাধ্যম। ফলে বঞ্চিত হয়ে বেড়ে উঠলে জাতীয় সংস্কৃতি এবং মূল্যবোধও ক্ষতিগ্রস্থ হয়।
সংগীত শিশুদের মানসিক বিকাশ, মনোযোগ বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ গঠনে সাহায্য করে। এটি তাদেও আনন্দময় পরিবেশে শেখার আগ্রহ বাড়ায়। অন্যদিকে শারীরিক শিক্ষা শরীরকে সুস্থ, মস্তিস্ককে সতেজ এবং চরিত্রকে দৃঢ় করে তোলে।
একজন সংগীত এবং শারীরিক শিক্ষা শিক্ষক শিশুদের শুধু পড়াশোনায় নয়, সৃজনশীলতা দলগত কাজ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসে গড়ে তোলেন। তাই এই পদটি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অপরিহার্য। তাই প্রাথমিক বিদ্যালয়ে সংগীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে সহকারী শিক্ষক পদ পূনর্বহালের জন্য দাবি জানাই।