শনিবার, আগস্ট ২২, ২০২৬

তুমি আসবে বলে

WP Import ৩১ অক্টোবর ২০২৫ ১২:২০ পূর্বাহ্ন
WP Import ৩১ অক্টোবর ২০২৫ ১২:২০ পূর্বাহ্ন

মেহবুব ইসলাম রহমত


তুমি আসবে বলে হেমন্ত এসেছে
ক্লান্তির স্বস্তিতে তৃপ্তির সাধে
হৃদয়ে রক্ষিত কথাগুলো
প্রকাশিত হবে অভিমানী সুরে।
তুমি আসবে বলে, প্রকৃতি সেজেছে
অপরূপ সাজে। অপেক্ষার ক্লান্তি
ভরে যাবে সুখে। শিউলি ফুটেছে,
কামিনী গন্ধরাজ, দেব কাঞ্চন
হিমঝুরি ছাতিম, বক আরও কত ফুল
প্রাণ ফিরেছে প্রাণে এদের রূপ ও ঘ্রাণে
পুরোনো দিনের স্মৃতিগুলো ফের নবায়নে
মিলনের মধু ক্ষণে প্রকৃতির দানে
এই তো সময় দোলে প্রেম আলাপনে।
দোলে আর দোলে, তুমি আসবে বলে।