মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

WP Import ০৩ অক্টোবর ২০২৫ ১১:২৫ অপরাহ্ন
WP Import ০৩ অক্টোবর ২০২৫ ১১:২৫ অপরাহ্ন
জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের
জুমার নামাজ পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ইমামের

খালিদ মুসাব্বির আশিক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাচোল-আমনুরা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত খালিদ মুসাব্বির আশিক (২৮) নাচোল উপজেলার মাক্তাপুরের আব্দুল মালেকের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, খালিদ মুসাব্বির বাড়ি থেকে মোটরসাইকেলযোগে নাচোল উপজেলার হাটবাকৈইল জুমার নামাজ পড়াতে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘‘স্থানীয়র দুর্ঘটনার পরপরই বাসটি জব্দ করেছেন। তবে, বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’