মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

নারী বিশ্বকাপে দ. আফ্রিকাকে উড়িয়ে দিল ইংল্যান্ড

WP Import ০৩ অক্টোবর ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ন
WP Import ০৩ অক্টোবর ২০২৫ ০৮:৩৭ অপরাহ্ন
নারী বিশ্বকাপে দ. আফ্রিকাকে উড়িয়ে দিল ইংল্যান্ড
নারী বিশ্বকাপে দ. আফ্রিকাকে উড়িয়ে দিল ইংল্যান্ড

সোনার দেশ ডেস্ক:


নারী ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পেল না দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করতে নেমে ইংলিশ বোলারদের তোপের মুখে মাত্র ৬৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জয় পেতে কোনও কষ্ট হয়নি ইংল্যান্ডের। মাত্র ১৪.১ ওভারেই জয়ের বন্দরে পৌছে যায় তারা।

এই ম্যাচে দুই দল মিলিয়ে রান বরেছে মাত্র ১৪২ (দক্ষিণ আফ্রিকা ৬৯ ও ইংল্যান্ড ৭৩)। যা নারী ওয়ানডেতে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচে সম্মিলিতভাবে সর্বনি¤œ।
গুয়াহাটিতে শুক্রবার (৩ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা দলের ১০ ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হয়েছেন। সিনালো জাফটা দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন। দ্বিতীয় সর্বোচ্চ রান (৮) এসেছে অতিরিক্ত থেকে। মাত্র ২০.৪ ওভারেই শেষ হয়ে যায় আফ্রিকার ইনিংস।
প্রোটিয়া নারীদের অবিশ্বাস্য ব্যাটিংধসে ভূমিকা আছে ইংল্যান্ডের সব বোলারের। ৭ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন লিনসে স্মিথ। আর ২টি করে উইকেট নিয়েছেন ন্যাট শিভার-ব্রান্ট, সোফি একলেস্টন ও চার্লি ডিন। লরেন বেল নেন ১ উইকেট।

৭০ রানের লক্ষ্য পূরণে ১৪.১ ওভারের বেশি লাগেনি ইংল্যান্ডের। দুই ওপেনার টেমি বিমন্ট ও অ্যামি জোন্স উদ্বোধনী জুটিতে অবিচ্ছিন্ন থেকেই ম্যাচ শেষ করে দেন। বিমন্ট ২১ ও জোন্স ৪০ রানে অপরাজিত থাকেন। দারুণ বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন লিনসে স্মিথ।