মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কঠোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ন
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:৪৮ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কঠোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কঠোর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :


চাঁপাইনবাবগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে রোববার (২৮ সেপ্টেম্বর)। পূজার দিনগুলোকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে কাজ করে পূজামণ্ডপগুলোতে টহল জোরদার করেছে।
সব মিলিয়ে পূজাকে ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন প্রস্তুত রয়েছে। ইতিমধ্যে হিন্দু সম্প্রদায়ের লোকজন মণ্ডপে মণ্ডপে পুজা অর্চনা শুরু করেছেন।

এ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ১৬০টি পূজাম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ৬১টি, শিবগঞ্জে ৪৮টি, গোমস্তাপুরে ৩২টি, নাচোলে ১৬টি এবং ভোলাহাট উপজেলায় ৩টি ম-পে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের প্রস্তুতি নিয়েছে সনাতন ধর্মাবলম্বীরা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করছে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়ন ও মহানন্দার ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। সীমান্তবর্তী এলাকায় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির আওতাধীন ১৯টি এবং ৫৯ বিজিবির আওতাধীন ১২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো. রেজাউল করিম বিপিএম জানান, উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুলিশের টহল বাহিনী ২৪ ঘণ্টা মোবাইল টিম ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্ব পালন করবে।

তিনি আরো বলেন, আপনাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে পালনে পুলিশ সর্বদা পাশে রয়েছে। কোনো অপশক্তি পূজা উদযাপনে বিঘœ ঘটানোর চেষ্টা করলে ৯৯৯-এ ফোন করলেই তাৎক্ষণিকভাবে পুলিশের সার্বিক সহযোগিতা পাওয়া যাবে। ইতোমধ্যেই প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চ্যাটার্জী জানিয়েছেন, সীমান্ত এলাকাসহ জেলার সব পূজামণ্ডপে বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সীমান্তে বিজিবির পর্যাপ্ত টহল কার্যক্রম এবং জেলার অন্যান্য মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা পুলিশের সন্তোষজনক উপস্থিতি উৎসবকে নিরাপদ করেছে। তিনি বলেন,বিগত বছরের মতো আমরা আশাবাদী যে এ বছরও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করতে পারব। এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকলের সহযোগিতা থাকলে আনন্দঘন পরিবেশে পূজা শেষ করতে পারব।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড়ো উতসব চলতি দুর্গাপূজায় জেলাবাসির কাছে সহযোগিতা চেয়েছেন।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ জানান হিন্দু সম্প্রদায়ের লোকজন ইতিমধ্যে দুর্গাপূজার ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমী শান্তিপুর্নভাবে শেষ করেছে। তিনি আরও বলেন, মা দুর্গা ইতিমধ্যেই কৈলাস থেকে হাতিতে চড়ে মর্তে আগমন করেছে। তার আগমনে মর্তের হিন্দু সম্প্রদায়ের লোকজন মণ্ডপে মন্ডপে প্রাথনা শুরু করছে। দেশের সকল সম্প্রদায়ের লোকজন যাতে শান্তিপূর্ণ ভাবে এ সুন্দর পৃথিবীতে বসবাস করতে পারে।