রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ অন্যরা

WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১২ অপরাহ্ন জাতীয়
WP Import ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১২ অপরাহ্ন
ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ অন্যরা
ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনসহ অন্যরা

হজের খরচ কমলো, তিনটি প্যাকেজ ঘোষণা

সোনার দেশ ডেস্ক:


ন্যূনতম খরচ ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা ধরে হজের একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিমানভাড়া কমায় আগামী বছর হজ পালনে চলতি বছরের চেয়ে খরচ কিছুটা কমছে।
নতুন প্যাকেজসহ এবার সরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গত বছর ছিল দুটি প্যাকেজ।

রোববার (২৮ সেপ্টেম্বর) হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।
তথ্যসূত্র: জাগোনিউজ