মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী ব্যাংকের কর্মপরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত

WP Import ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪২ অপরাহ্ন
WP Import ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪২ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী ব্যাংকের কর্মপরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে অগ্রণী ব্যাংকের কর্মপরিকল্পনা বাস্তবায়ন পর্যালোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


অগ্রণী ব্যাংক পিএলসি ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে টাউন হল মিটিং ও ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) শহরের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সার্কেলের সহকারী-মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার,চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের এজিএম হাফিজুর রহমান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সহকারী-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ রফিকুল ইসলাম। বক্তারা অগ্রণী ব্যাংকের সার্বিক ব্যবসায়িক উন্নয়ন, নতুন পরিকল্পনা বাস্তবায়ন, গ্রাহকসেবা আরও সহজতর করার কৌশল এবং ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। সেই সাথে খেলাপি ঋণ আদায় বিষয়ে ব্যাংকের আইনজীবীদের সাথে আলোচনা করা হয় যাতে মামলা গুলো দ্রুত নিষ্পত্তি হয়ে ঋণ গুলো আদায় হয়। সভায় চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।