গোমস্তাপুর পানিতে ডুবে জেলের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর দোহাইল বিলে মাছ ধরার সময় এক জেলে গতকাল শুক্রবার বিকাল ৪ টার সময় অসুস্থ হয়ে ডুবে মারা গেছেন।
মৃত জেলে গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়ন এর বেগপুর গ্রামের মোরহুম সাইদুর রহমানের ছেলে মোঃ শফিকুল ইসলাম রবু (৬৭)
গোমস্তাপুর থানার অফিসার ইন চার্জ মোঃ ওয়াদুদ আলম জানান রাধানগর দোহাইল বিলে গত শুক্রবার বিকাল ৪টার সময় মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন।
তার পরিবারের সদস্যরা অনেক খোঁজ খুঁজির পর না পেয়ে ঐ দিন-ই তার ভাই, ছেলে ও এলাকার লোকজন পানিতে নেমে জাল দিয়ে খোঁজাখুজি করে না পেয়ে বাড়ি চলে যায়। পরের দিন অর্থাৎ আজ শনিবার সকাল ৭ টার সময় আবারও ঐ বিলে কোপা জাল দিয়ে খোঁজার সময় পানির নিচ থেকে তাঁর মৃত লাশ উদ্ধার করে।
তিনি আরও বলেন ধারনা করা হচ্ছে শফিকুল ইসলাম রবু গত শুক্রবার রাত ১০ টার সময় মাছ ধরার সময়শারীরিক অসুস্থ হয়ে পানির মধ্যে পরে ডুবে মারা যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি