সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার

WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৬ অপরাহ্ন
WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীতে বিজিবির অভিযানে ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন-সদৃশ বস্তু জব্দ করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। এ সময় গ্রেপ্তার এড়াতে সন্দেহভাজন দুই চোরাকারবারী নদীতে ঝাঁপ দেন।

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদক চোরাচালানের তথ্যের ভিত্তিতে দুপুর ২ টার দিকে বিজিবির বাখেরআলী বিওপির একটি বিশেষ টহলদল গোয়ালডুবি এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা শ্যালো ইঞ্জিন চালিত একটি নৌকার কাছাকাছি গেলে সন্দেহভাজন দুই চোরাচালানী পদ্মা নদীতে ঝাঁপ দেন। পরে ওই নৌকায় তল্লাশী চালিয়ে ৩ কেজি ৮০০ গ্রাম ভারতীয় হেরোইন-সদৃশ বস্তু ও নৌকাটি জব্দ করে।
বিজিবি জানায়, নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়া দুই ব্যক্তি হলেন, বাখেরআলী গ্রারে মৃত দুরুল হুদার ছেলে আব্দুল করিম (৩৫) ও এনামুল হকের ছেলে মো. ওয়াসিম (৩১)।
এ ব্যাপারে করিম ও ওয়াসিমকে পলাতক আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।