বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

শিবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০ অপরাহ্ন
WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০ অপরাহ্ন

শিবগঞ্জ প্রতিনিধি:


শিবগঞ্জে গর্তের পানিতে ডুবে সাফিয়া জান্নাত নামে ১৮ মাসের এক শিশু নিহত হয়েছে। সাফিয়া জান্নাত হলো শিবগঞ্জ উপজেলা শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর তহখানা গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। নিহত সাফিয়া জান্নাতের পিতা সাদিকুল ইসলাম জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বাড়ির পিছনে টিউবওয়েলের পাশে একটি গর্তে পড়ে নিখোঁজ হয়। বেলা সাড়ে ১১টার দিকে মোত্তালেবের মেয়ে নাইমা খাতুন দেখতে পেয়ে বাড়ির লোকজনকে জানালে ওই গর্ত থেকে তার লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেন শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা।