গোমস্তাপুরে বিএনপি নেতা গনি হামিদের স্ত্রীর আত্মহত্যা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিএনপি নেতা আব্দুল গণি ওরফে গণি হামিদের স্ত্রী বিলকিস আরা শশুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আব্দুল গণি ওরফে গণি হামিদ গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ছেলে।
গোমস্তাপুর থানার অফিসার ইন চার্জ ওয়াদুদ আলম জানান আজ ২৫ শে সেপ্টেম্বর ২০২৫ গোমস্তাপুর থানার কাশিপুর গ্রামস্থ সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফ আলীর বড় ছেলে আব্দুল গনি এর স্ত্রী বিলকিস আরা ৩৬ স্বামীগৃহে বেলা তিনটার দিকে ওড়না দিয়ে ফাঁস দেয় মৃতদেহ বর্তমানে স্বামী গৃহে আছে তদন্ত চলছে ঘটনার সময় স্বামী শ্বশুর আত্মীয়স্বজন কেউ ছিল না দুটি শিশু সন্তান এবং গৃহ পরিচালিকা ছিল দরজা ধাক্কা দিয়ে খুলে উদ্ধার করে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়ার প্রাক্কালে মৃত্যুবরণ করেন এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
তিনি আরও বলেন, কারো কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের হেফাজতে দেয়া হয়েছে। তবে আমরা ঘটনা তদন্ত করে দেখব।
এ বিষয়ে বিলকিস আরার স্বামী গণি হামিদ বলেন, তাদের দাম্পত্যে কোন ঝামেলা ছিল না। এরপরও কেন সে আত্মহত্যা করলো তা বুঝতে পারছি না। তবে আমাদের পরিবার ও শ্বশুরের পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ নেই।