দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি আট দিন বন্ধ

শিবগঞ্জ প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি বাণিজ্য একটানা আট দিন বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি এবং ভারতের মহদিপুর স্থলবন্দর রফতানিকারক সমিতির ছুটি মিলে ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত টানা ৮দিন এই বন্দর দিয়ে ভারতের সাথে বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৪ অক্টোবর (শনিবার) সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। তবে এ সময়ে বন্দর অভ্যন্তরে থাকা আমদানিকৃত পণ্য লোড আনলোডের কাজ স্বাভাবিক চলবে বলেও জানান তিনি।
এদিকে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশনের এসআই জামিরুল ইসলাম বলেন, দুর্গাপূজার জন্য স্থলবন্দর আট দিন বন্ধ থাকলেও পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশের যাত্রীদের যাতায়াত চালু থাকবে।