সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদন্ড

WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ন
WP Import ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩৪ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জে ২০২০ সালে অস্ত্র আইনে দায়ের হওয়া একটি মামলায় মো. সানি ওরফে সুজন নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত সানি জেলার গোমস্তাপুর উপজেলার কালুপুরের সেন্টু আলীর ছেলে। তিনি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই বিচারকাজ সম্পন্ন হয়।
আদালত সূত্র জানায়, ২০২০ সালের ২৮ ডিসেম্বর দুপুরে শিবগঞ্জ উপজেলায় চাতরা এলাকা থেকে দুটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিসহ সানিকে গ্রেপ্তার করে র‌্যাব।
ওইদিনই র‌্যাবের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহ আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

২০২১ সালের ২৭ জানুয়ারি আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার এসআই মজিবুর রহমান।
দীর্ঘ শুনানি শেষে আদালতের বিজ্ঞ বিচারক উক্ত রায়ে দন্ডিত করেন।