সোমবার, আগস্ট ২৪, ২০২৬

তিন বছর পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৬০ টন টমেটো

WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫০ অপরাহ্ন
WP Import ২১ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫০ অপরাহ্ন
তিন বছর পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৬০ টন টমেটো
তিন বছর পর সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এলো ৬০ টন টমেটো

শিবগঞ্জ প্রতিনিধি:

তিন বছর পর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ৬০ মেট্রিক টন টমেটো। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভারতীয় দু’টি ট্রাক ভর্তি টমেটো সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে।

এ টমেটো আমদানি করেছেন জয়নাল আবেদিন নামের এক আমদানিকারক।
পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, এ স্থলবন্দরে এর আগেও টমেটো আমদানি হয়েছে। তবে তিন বছর থেকে বন্ধ ছিল। হঠাৎ আজকে দুই ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে।
এসব টমোটোর গাড়ি লোড-আনলোড চলছে। দ্রুত দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।