সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাঁজাসহ একজন আটক

WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩৫ অপরাহ্ন
WP Import ১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাঁজাসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাঁজাসহ একজন আটক


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ নাজমুল হক নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার বিকালে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাতরশিয়া-রসুনচক থেকে তাকে গাঁজাসহ তাকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার নাজমুল হক সাতরশিয়া-রসুনচকের মৃত লোকমান হোসেনের ছেলে।

চৌধুরী ইমরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫ টার দিকে ডিএনসির একটি দল অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ নাজমুলকে আটক করে। পরে ডিএনসির পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আসামি নাজমুল হককে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।