ঈশ্বরদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নূর. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দীন, ঈশ্বরদী উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তি, সাধারণ সম্পাদক গনেস সরকার, ঈশ্বরদী বারোয়াড়ী মন্দির কমিটির সভাপতি স্বপন কুমার কুন্ডু, উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক দেব দুলাল রায়, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি নান্নু রহমান প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক, সচিবগণ উপস্থিত ছিলেন।