সাম্প্রদায়িকতা পরিহার ও সম্প্রীতি বজায়ের দাবিতে নাটোরে মহিলা পরিষদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি:
বৈচিত্রকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি এই আলোকে বাংলাদেশ মহিলা পরিষদের নাটোর জেলা শাখার উগ্যোগে দেশব্যাপী একযোগে কর্মসূচীর অংশ হিসাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বিকালে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে এই কর্মসূচী পালন করা হয়। এ মানববন্ধনে সভাপতিত্ব করেন, মহিলা পরিষদ নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্যামা বসাক।
এতে নাটোরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন মধ্যে উপস্থিত ছিলেন সাথী সংসার নির্বাহী পরিচালক শিবলী সাদিক, আদিবাসী সমাজ উন্নয়ন সংসার নির্বাহী পরিচালক নরেশ উরাও, আলোর নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা শাখার নেত্রীবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মায়াপাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড শাহানা আফরোজ ,সংগঠন সম্পাদক মাকসুদা পারভীন, লিগ্যাল এইড সম্পাদক বিজলী রেজা, প্রচার সম্পাদক শেফালী পাল, পরিবেশ সম্পাদক তসলিমা খান, নির্বাহী সদস্য প্রভাতী বসাক, সদস্য হোসনেয়ারা বেবী সহ উপ¯ি’ত ছিলেন, জেলা শাখার নেত্রী কর্মী সংগঠক ও সদস্যবৃন্দ ।
এসময় বক্তারা মানববন্ধনে বলেন, বহু বৈচিত্রের দেশ আমাদের বাংলাদেশ। ধর্ম, বর্ন,গোত্র,শ্রেনী নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমান। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিভিন্ন ধর্মের মানুষের সহবস্থান নিশ্চিত করে যা এর ঐতিহ্যের অংশ যেখানে সবই নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে থাকে। অসাম্প্রদায়িক , গণতান্ত্রিক, সমতাভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা আমাদের মূল লক্ষ্য। আমাদের দেশে একটি সুস্থ’ সংস্কৃতি গড়ে তুলতে সাম্প্রদায়িক বন্ধন আরও জোরদার করতে হবে। আসন্ন দূর্গাপুজা আগামী ২৮ সেম্পেম্বর হবে শুরু হতে যাচ্ছে।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপুজাকে সার্বজনীন এই উৎসবে দেশের সর্বত্র ব্যাপক উৎসাহ উদ্দীপনার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ উপস্থি’তিতে শান্তিপূর্ন পরিবেশে পুজা উৎযাপনে সকলকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।
শারদীয় দূর্গোৎসব পালনে যেন কোন প্রকার অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয়, দেশের সার্বিক শান্তিশৃংখলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশে যাতে সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে সার্বজনীন শারদীয় দূর্গোৎসব পালন করা যায় সেই বিষয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানানো হচ্ছে আজকের এই মানববন্ধন থেকে। আসন্ন দূর্গাপুজাকে উৎসবমুখর পরিবেশে উদযাপনে নিঃছিদ্র নিরাপত্তা বিধানের জন্য সরকার ও প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের জন্য দাবী জানানো হচ্ছে।
সভাপতি শ্যামা বাসক বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ পাঁচ দশক সময় ধরে বাংলাদেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য বহুমূখী ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব এলেই দেশের বিভিন্ন এলাকাতে মুর্তি ভাংচুর সহ বিভিন্ন বিশৃংখলা সৃষ্টি করা হয়, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পালনে বাধা সৃষ্টি করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় এই ধরণের অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান করে আসছে। মহিলা পরিষদ সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়, জোরদার করার লক্ষ্যে সকলের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে চায় এবং এই উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি।