বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পোরশায় সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

পোরশা প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ১০:০৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৬ ১০:০৩ অপরাহ্ন
পোরশায় সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি ও পরোয়ানাভুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার জুগিডাঙ্গা গ্রামের দুরুল হোদার ছেলে জসিম (২৬), নিষ্কিনপুর গ্রামের গুল মোহাম্মাদের ছেলে নুর আমিন (৩৯) এবং ডাহুকি ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আতাউজ্জামান (২৯)।


পুলিশ জানায়, জসিম জিআর ১১৯/১৯ নম্বর মাদক মামলায় এবং নুর আমিন জিআর ৫৮/২০ নম্বর মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। অন্যদিকে আতাউজ্জামান জিআর ২৫৩/২৩ নম্বর মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।


গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।