সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নাটোরে পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু

WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৬ অপরাহ্ন
WP Import ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৬ অপরাহ্ন
নাটোরে পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু
নাটোরে পুকুরে গোসলে নেমে কলেজছাত্রের মৃত্যু


নাটোর প্রতিনিধি :


নাটোরের সিংড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসলে নেমে কৌশিক কুমার সাহা (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত কৌশিক কুমার সাহা রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার স্বপন কুমার সাহার ছেলে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া পৌর এলাকার গোডাউন ঘাটে মামাতো ভাইদের সঙ্গে আত্রাই নদীতে গোসল করতে নামেন কৌশিক। সাঁতার না জানায় পানির স্রোতে ডুবে যান তিনি। স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের রাজশাহীর একটি ডুবুরি দল ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেলে কৌশিক কুমার সাহার মৃতদেহ উদ্ধার করে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।