চলনবিল ফ্রেন্ডস সোসাইটির আলোচনা সভা

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় এসএসসি-৯৪ ব্যাচ বন্ধুদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন চলনবিল ফ্রেন্ডস সোসাইটির আয়োজনে গল্প, আড্ডা ও আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ,অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল বাশার নয়নের সঞ্চালনায় গঠনমূলক আলোচনা করেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম, সহ সভাপতি মো. আব্দুল্লাহেল আল কাফি, মো. রুহুল আমিন, মো. আব্দুল মতিন, শেখ মাহফুজুর রহমান মজনু।
এছাড়া উপস্থিত ছিলেন, দমদমা স্কুলের সেলিম মাস্টার, আনিস মাস্টার, নান্টু চরণ হালদার, রবি, আরিফুল ইসলাম, রমজান আলী, চৌগাম স্কুলের রন্জু, সায়বর, নিংগইন স্কুলের আনিচ মাস্টার, কলম স্কুলের ওয়াহিদুজ্জামান পিন্টু, রফিক, শরিফ, নজরুল ইসলাম এছাড়া ও উপস্থিত ছিলেন, খায়রুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব মাস্টার আরো অনেকে।
সরফরাজ নেওয়াজ বাবু, আব্দুল্লাহ আল কাফি, এস এম সেলিম হেসেন, মিজানুর রহমান, রেজাউল করিম রেজা, আমিনুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভায় বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয় আগামী ডিসেম্বরে বনভোজন এর মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।