রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ঈশ্বরদীতে পদ্মায় ধরা পড়ছে এক-দেড় কেজির ইলিশ

WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১৩ অপরাহ্ন
WP Import ০৫ সেপ্টেম্বর ২০২৫ ০৬:১৩ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে অবশেষে ধরা পড়তে শুরু করেছে এক থেকে দেড় কেজি ওজনের রূপালী ইলিশ। শুক্রবার (৫ সেপ্টেস্বর) সকালে পদ্মার সাঁড়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঘাটে আসা জেলেদের মাছধরা নৌকায় ছোট বড় ইলিশ মাছ।

জেলেরা জানান, আগে এই পদ্মায় ছোট সাইজের ইলিশ মাছ ধরা পড়লেও গত কয়েকদিন ধরে ৫০০ গ্রাম থেকে শুরু করে দেড় কেজি ওজনের ইলিশ মাছ ধরা পড়তে শুরু করেছে।

জেলে দশা হালদার জানান, নদী থেকে ধরে আনা তাজা ইলিশ ঘাট থেকেই বিক্রি হয়ে যাচ্ছে। ছোট ইলিশের কেজি ৯০০ থেকে ১ হাজার টাকা হলেও এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩৫০০ টাকা কেজি দামে।

সাঁড়া ঘাট মাছের আড়তের মাছ বিক্রেতা শাহীন হোসেন বলেন, পদ্মা নদীর অন্যান্য মাছের সাথে প্রতিদিনই এখন ছোট বড় সাইজের ইলিশ মাছ পাওয়া যাচ্ছে।

ঘাট থেকে মাছ ক্রেতা রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খুব সকালে ঘাটে এসে পদ্মার ইলিশ কিনতে পেরে তিনি খুশি হয়েছেন। তবে দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে থাকলে ভোক্তারা ইলিশের স্বাদ গ্রহণ করতে পারতেন সহজেই।