চাঁপাইনবাবগঞ্জে অর্ধকোটি টাকা মূল্যের হেরোইনসহ দুই মাদক কারবারী গ্রেফতার
র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১ এর একটি অভিযানিক দল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ২:১০ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ইসলামপুর ইউনিয়নের অন্তর্গত চর ইসলামপুর গ্রামস্থ দ্বিতীয় মহানন্দা ব্রিজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর হতে ৫০৪ গ্রাম হেরোইনসহ দ্ ুমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
মাদক কারবারী তসিকুল ইসলাম (৫৫) কে ২৯৫ গ্রাম হেরোইন এবং গোবরাতলা ইউনিয়নের দিয়ার ধাইনগর গ্রাম হতে জসিম উদ্দিন (৪৫) কে ২০৯ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তসিকুল চাঁপাই নবাবগঞ্জ সদর থানার টিকারামপুরের মৃত গোলাম মোস্তফার ছেলে এবং জসিম একই থানার ধাইনগন গ্রামের মৃত কাওছার আলী মাস্টারের ছেলে।
ধৃত আসামীদ্বয় ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।